আকার ও আয়তন:
—————————–
রবিএকটি সাধারন নক্ষত্র,এর ব্যাস ১৩,৯০,০০০ কি.মি.। রবি সৌরজগতের মোট ওজনের ৯৯.৮৫ অংশ। পৃথিবী থেকে দূরত্ব ১৪৯.৬ মিলিয়ন কি.মি.এবং ওজন পৃথিবীর তুলনায় ৩,৩৩,০০০ গুন বেশী। পৃথিবীর সমস্ত জীবিত প্রাণীর শক্তির উত্স হল এই সূর্য। সূর্য পৃথিবী থেকে ৯৩.২ মিলিয়ন মাইল দুরে অবস্হান করে। সূর্য মোটামুটি ৪.৬ বিলিয়ন বর্ষ পুরাতন।

জ্যোতিষ বিদ্যায় কারকতা:
————————————
রবি থেকে বিচার্য বিষয় গুলি হলো – পিতা, মনিব, গুরু, আত্মা, পূর্ব দিক, রাজা, প্রাসাদ, সরকার, হৃদয়। রবি মেষে তুঙ্গী, তুলায় নীচস্হ, সিংহে আনন্দযুক্ত। রবি শুভ হলে মান সন্মান, উচ্চাসন, খ্যাতি, প্রতিপত্তি, সরকারী আনুকূল্য,নানাপ্রতিভার প্রকাশ, নিজের প্রভাব বজায় রাখা, কর্মে উন্নতি, উন্নত চিন্তাযুক্ত। সততাযুক্ত,রাজনৈতিকক্ষমতাযুক্ত, ন্যায়যুক্ত, জ্ঞান , গভীর চেতনা। পদোন্নোতি, আয়, পদমর্যাদা বৃদ্ধি। রবি অশুভ হলে মান হানি, নেত্রপীড়া, উচ্চশ্রেণীর লোকেদের সংগে সংঘাত, হঠকারিতা, আর্দশহীনতা, সমাজে শেষপংক্তিভুক্ত হওয়া, উন্নতি বাধাপ্রাপ্ত হওয়া। নেত্রপীড়া, অবজ্ঞালাভ, পিতৃভাগ্যবিনাশ, পিতৃধন নাশ, কপটতা,অর্থাভাব, দীনতা।
রবি সূচীত ব্যাধিসমূহ- মাথাধরা, নেত্রপীড়া, হৃত্পিন্ড, অম্বল, বুকধড়ফড় করা, মস্তিষ্ক ও মস্তিস্ক বিকৃতি, হাইড্রোসিল, মাইগ্রেন ।

রবির বন্ধু গ্রহ —– বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র।
রবির শত্রু গ্রহ —-শনি, শুক্র।
রবির নিরপেক্ষ — বুধ

চুনী (Ruby):
——————-
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চুনী সিংহরাশি ও রবি গ্রহের রত্ন। চিকিৎসা বিদ্যায় চুনী অভূতপূর্ব উপকার করে থাকে যেমন- বাত, পিত্ত, বায়ু, ধাতু, ঠাণ্ডাজনিত রোগ, হৃদ রোগ, মস্থিস্ক রোগ, সন্তানহীনতা ইত্যাদি রোগে চুনী ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।
জোতিষ শাস্ত্র মতে রুবি বা চুনী সিংহ রাশির জাতক/জাতিকাদের রত্ন। সিংহ রাশির প্রতিনিধিত্ব করে র্সূয বা রবি, তাই রুবি রবি গ্রহের প্রতিকুলতা রোধক রত্ন। রুবির প্রকৃত নাম সুর্যকান্তমনি, এই রত্ন কে সংস্কৃতে পদ্মরাগ এবং ফার্সী ও আরবীতে ইয়াকুত বলে। এই রত্নটি বিভিন্ন বর্ণের হয়ে থাকে- চকচকে লাল, বাদামী লাল, গোলাপী লাল ও কমলা ও পায়রার রক্তের মত লাল হয়ে থাকে। জোতিষ শাস্ত্রে জাতক, জাতিকার হাতে রবি রেখা দূর্বল বা কাট-কাটি যুক্ত হলে। জন্ম কুন্ডলীতে লগ্নে দ্বিতীয়ে, চতুর্থে, ষষ্ঠে, নবমে, দ্বাদশে দৃষ্টি বিনিময় করলে জাতক-জাতিকাদের ওপর রবি গ্রহের অশুভ প্রভাব পড়ে। তাই রবি গ্রহের অশুভ রশ্মির প্রভাব রুবি পাথর শোষন করে রবি গ্রহের অশুভ প্রভাব থেকে রা করে। রুবি পাথর মান-সম্মান যশ, খ্যাতি ও গৌরব বৃদ্ধিতে সাহায্য করে। এক কথায় রবি গ্রহ হচ্ছে সকল গ্রহের মুল কেন্দ্র বিন্দু, সুর্য বা রবি উদিত হয়ে যেমন সমগ্র পৃথিবী আলোকিত করে তেমনি রবির শুভ প্রভাবে আলোকিত হয়ে জাতক, জাতিকার সুনাম যশ খ্যাতি, প্রতিপত্তি, কর্ম উন্নতিতেসাহায্য করে। তবে যে কোন রত্ন পাথর ব্যবহারের আগে কোন অভিজ্ঞ জোতিষীর পরামর্শ নিয়ে তারপর রত্ন নির্বাচন ও শোধন করে ধারন করা উচিত।

উপাদান (Chemical composition) : Al203 অ্যালুমিনিয়াম অক্সাইড।
কাঠিন্যতা (Hardness) : ৯ (নয়)
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) : ৩.৯৭ – ৪.০৫
প্রতিসরণাংক (Refractive Index) : ১.৭৬৬ – ১.৭৭৪
বিচ্ছুরণ (Dispersion) : ০.০১৮

প্রাপ্তিস্থান : বার্মা(মায়ানমার), থাইল্যান্ড, কানাডা, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ সমূহে, নরওয়ে, সুইজারল্যান্ড প্রভৃতি স্থানে পাওয়া যায়। বার্মার রুবি হচ্ছে জগৎ শ্রেষ্ঠ ও বহু মূল্যবান এবং দুষ্প্রাপ্যও বটে।

অভিজ্ঞ জোতিষীর পরামর্শ ব্যতীত যে কোন রত্ন পাথর ধারণ করা মোটেই ঠিক না এতে করে বিপরীত মুখী ফল দান করতে পারে । স্থান কাল পাত্র ও দেশ কাল পাত্র ভেদে রত্ন পাথরের ওজনের তারতম্য ঘটবে। খাঁটি রুবি ২/৩ রতি ধারণই যথেষ্ট। উৎকৃষ্ট মানের বার্মার রুবি। ১, ১.৫ রতি ধারণ সর্বোত্তম। এর অধিক প্রয়োজন নেই।

সূ্র্য্য মন্ত্র:——- ওঁ হ্রীং হ্রীং সূর্য্যায়ঃ
জপ সংখ্যা —– ৬০০০ বার
দেবতা ——— মাতঙ্গী
ধূপ ————- গুগুল
বার ————-রবিবার
প্রশস্ত ———- সকাল ১২ টা পর্যন্ত

সূ্র্য্য প্রণাম মন্ত্র:
——————–
ওঁ জবাকুসুমসংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্ত্যারিং সর্বপাপঘ্ন প্রণতোঽস্মি দিবাকরম্॥